• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ২

ফেনী প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা দু’জনেই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় প্রথমে মো. সজিব ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারের জন্য মো. আরাফাত নিচে নামেন।

এ সময় দু’জনই ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক অচেতন হয়ে পড়েন। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা-জহির আদনান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
বোদায় পাথরাজ খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী
বোদায় পাথরাজ খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী
সাব-ঠিকাদারের দৌরাত্ম্যে থমকে আছে রাজারহাট-আনন্দবাজার সড়ক
সাব-ঠিকাদারের দৌরাত্ম্যে থমকে আছে রাজারহাট-আনন্দবাজার সড়ক