• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে আটকে পড়লেন মুশফিক

স্পোর্টস ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ সম্পন্ন করে দেশে ফেরার পথে জাতীয় ক্রিকেট দলের ব্যাটার মুশফিকুর রহিম ফ্লাইট জটিলতায় পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

মুশফিক লিখেছেন, “আমি কয়েক দিন আগে ওমরাহ হজ্জের জন্য মক্কা এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ্জ সম্পন্ন করেছি এবং আজ দুবাই হয়ে বাংলাদেশের পথে রওনা হওয়ার কথা ছিল। আমরা সকালে জেদ্দা থেকে দুবাই ফ্লাইট (ইমিরেটস EK-0806) ধরেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে।”

উৎকণ্ঠা প্রকাশ করে মুশফিক আরও লিখেছেন, “এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি, সঙ্গে আছেন হাজার হাজার যাত্রী। শুধুমাত্র মহান আল্লাহই জানেন আমরা কখন এবং কিভাবে অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে মিলিত হয়ে ঢাকা পৌঁছাতে পারব।”

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাহিদের আগুন ঝরানো বোলিংয়ে চ্যাম্পিয়ন পেশোয়ার
নাহিদের আগুন ঝরানো বোলিংয়ে চ্যাম্পিয়ন পেশোয়ার
তৃণমূলের প্রতিভায় গড়ে উঠবে বিশ্বমুখী ক্রীড়া: প্রতিমন্ত্রী আমিনুল হক
কূটনীতিতেও নতুন জোর তৃণমূলের প্রতিভায় গড়ে উঠবে বিশ্বমুখী ক্রীড়া: প্রতিমন্ত্রী আমিনুল হক
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল