• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১০ জন নিয়েও শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০৯:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার বেলজিয়ামের মুখোমুখি হবে মরিসিও পোচেত্তিনোর শিষ্যরা।

প্রথমার্ধজুড়ে আধিপত্য দেখানো যুক্তরাষ্ট্র ৪৫তম মিনিটে এগিয়ে যায়। মালিক টিলম্যানের বাড়ানো বল বসনিয়ার দুই রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে ফ্লোরিয়ান বালোগানের সামনে চলে আসে। সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষক ভাসিলজকে পরাস্ত করে স্বাগতিকদের এগিয়ে দেন এই স্ট্রাইকার।

বিরতির পর ৬৫তম মিনিটে ম্যাচে নতুন মোড় আসে। উঁচু হয়ে আসা বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্ডার মুহারেমোভিচের পায়ে পেছন থেকে আঘাত করেন বালোগান। ভিডিও সহকারী রেফারির সহায়তায় রিপ্লে দেখে ঘটনাটিকে বিপজ্জনক ফাউল হিসেবে বিবেচনা করে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

তবে ১০ জনের দলে পরিণত হলেও ভেঙে পড়েনি যুক্তরাষ্ট্র। রক্ষণভাগ আরও শক্ত করে পাল্টা আক্রমণ চালিয়ে যেতে থাকে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ৮২তম মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে দলের জয় নিশ্চিত করেন মালিক টিলম্যান। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম। বাংলাদেশ সময় ৬ জুলাই সকাল ৬টায় সিয়াটলে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে সেই লড়াইয়ে লাল কার্ডের কারণে বালোগানকে পাবে না স্বাগতিকরা। ফলে আক্রমণভাগে তার বিকল্প খুঁজে বের করা এবং দলীয় ভারসাম্য বজায় রাখাই হবে কোচ মরিসিও পোচেত্তিনোর অন্যতম বড় চ্যালেঞ্জ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বিতর্কিত রেফারি ড্রু ফিশার
ছবি: সংগৃহীত
রুদ্ধশ্বাস ম্যাচ, অতিরিক্ত সময়ে বেলজিয়াম-সেনেগাল
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে সেনেগালের দাপট, ২ গোলে পিছিয়ে বেলজিয়াম