• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তৃতীয় দফায় পেছাল আলোচিত আসমা ধর্ষণ-হত্যা মামলার রায়

নোয়াখালী প্রতিনিধি    ২ জুলাই ২০২৬, ০৫:৪২ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নোয়াখালীর চাটখিলে আলোচিত শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ ফের পিছিয়েছে। তৃতীয় দফায় পিছিয়ে আগামী ৬ জুলাই রায়ের নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (১ জুলাই) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন করে আগামী ৬ জুলাই রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত।

নিহত আসমা আক্তার নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে।

মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং শিশুটির জেঠাতো ভাই।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আসমা। নিখোঁজের নয় দিন পর বাড়ির পেছনে থাকা একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আসামি শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।

আসামি শাহাদাত তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে সে। পরে মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখা হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা হত্যায় ছেলে ৩ দিনের রিমান্ডে
মা হত্যায় ছেলে ৩ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত
সিংগাইরে পাটক্ষেতে মিলল অটোচালকের মরদেহ
ছবি: ভিওডি বাংলা
পাংশায় প্রথম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ, গ্রেপ্তার ১