• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিফা বিশ্বকাপ ২০২৬

হালান্ডকে ‘ছুটি’ নিতে বললেন ব্রাজিলিয়ান তারকা

   ২ জুলাই ২০২৬, ০৫:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলো সামনে রেখে জমে উঠেছে ব্রাজিল-নরওয়ে মহারণের উত্তাপ। আর ম্যাচ শুরুর আগেই নরওয়ের ভয়ংকর স্ট্রাইকার আর্লিং হালান্ডকে নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পর এখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ নরওয়ে। অন্যদিকে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা হালান্ড।

জাপানকে হারিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। পরে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউটে ওঠে নরওয়ে। সেই ম্যাচে জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড। বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। জয়ী দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে দারুণ ছন্দে রয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। প্রথম দুই ম্যাচেই চার গোল করেছেন হালান্ড। তার পারফরম্যান্স নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করেন রদ্রিগো।

আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয়ের পর দলটির একটি পোস্টে মন্তব্য করে রদ্রিগো লেখেন, “তুমি অনেক পরিশ্রম করেছ... রোববার বিশ্রাম নাও।” সঙ্গে তিনি ব্রাজিলের পতাকার কয়েকটি ইমোজিও ব্যবহার করেন। তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে।

তবে এবার মাঠে দেখা যাবে না রদ্রিগোকে। গত মার্চে লিগামেন্ট ইনজুরিতে পড়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোটের কারণে বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন তিনি।

রদ্রিগোকে ছাড়াই অবশ্য দুর্দান্ত ছন্দে আছে ব্রাজিল। গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে চার ম্যাচে অপরাজিত থেকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সেলেসাওরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রথমার্ধেই সেনেগালের চাপে নড়বড়ে বেলজিয়াম
ছবি: সংগৃহীত
বেলজিয়াম-সেনেগাল মহারণ আজ, শেষ ষোলোর টিকিট কার?
ছবি: সংগৃহীত
‘কঠিন পরীক্ষায়’ পাস করে স্বস্তির বার্তা কেইনের