• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুদকে বড় পরিবর্তন, এলো নতুন মহাপরিচালক

ভিওডি বাংলা ডেস্ক    ২ জুলাই ২০২৬, ০৪:১১ এ.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনে (দুদক) শীর্ষ পর্যায়ে পরিবর্তন এনেছে সরকার। নতুন মহাপরিচালক নিয়োগের পাশাপাশি বর্তমান ডিজিকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে ডেপুটেশনে দুদকের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

সরকার জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডা. জুবাইদা রহমান
সব জেলায় জরুরি ও জটিল চিকিৎসা নিশ্চিত করুন: ডা. জুবাইদা রহমান
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ
জুলাইয়ে ভারী বৃষ্টিতে বন্যার পূর্বাভাস
জুলাইয়ে ৮-৯ দিন বজ্রঝড়, বন্যার পূর্বাভাস