• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘দুষ্টুমি করবা না’, নাসীরুদ্দীনকে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পি.এম.
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি’ না করার পরামর্শ দিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে পাটওয়ারী বলেন, মাহফিলে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, পরিবেশনকারী কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

পাটওয়ারী উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর আমিরের কাছে দোয়া চাওয়া হলে তিনি জবাবে বলেন, “তোমার জন্য দোয়া ও দাওয়াহ—দুইটাই রইল।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাপচারিতায় ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গ তোলেন। প্রধানমন্ত্রী জবাবে জানান, “এই উদ্যোগ শুরু হয়েছে এবং শিগগিরই সারা দেশে চালু করা হবে।”

পাটওয়ারী বলেন, তিনি বিএনপি নেতা ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনসহ অন্যান্য নেতাদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার অনুরোধ করলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস আবারও বলেছেন, “দুষ্টুমি করবা না।” জবাবে পাটওয়ারী বলেন, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হলেন ইসরাত খানম
জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হলেন ইসরাত খানম
বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম
বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম
আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত