• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক    ২ মার্চ ২০২৬, ০৫:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত ফারস নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে। 

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিপ্লবী গার্ডের ভাষ্য অনুযায়ী, “ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।”

আইআরজিসি আরও জানায়, হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

সূত্র: এএফপি।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লারিজানিকে হত্যা ‘অগ্রহণযোগ্য’: চীন
লারিজানিকে হত্যা ‘অগ্রহণযোগ্য’: চীন
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮