• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই সনদ স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, রায় মঙ্গলবার

আদালত প্রতিবেদক    ২ মার্চ ২০২৬, ১০:২৪ পি.এম.
ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানি সোমবার শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের উচ্চ আদালত বেঞ্চে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত প্রধান আইন কর্মকর্তা আরশাদুর রউফ ও অতিরিক্ত প্রধান আইন কর্মকর্তা অনীক আর হক।

আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অপরপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ইমরান এ সিদ্দিক ও শিশির মনির।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে এটি অবৈধ, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। একই সঙ্গে সনদের কার্যকারিতা স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণ মামলায় আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
আইনমন্ত্রী: ধর্ষণ মামলায় আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
জামিনের পরই নতুন মামলায় গ্রেপ্তার আইভী
জামিনের পরই নতুন মামলায় গ্রেপ্তার আইভী
টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুমতি
টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুমতি