• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মার্চ ২০২৬, ১০:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জেনারেল ইব্রাহিম জাব্বারি মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে হামলা চালায়, তবে তারা মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা হামলা চালাবে।

জাব্বারি বলেন, “আমরা শত্রুকে বলছি, তারা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এই অঞ্চলের সবকটি অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানব।”

তিনি আরও উল্লেখ করেছেন, “আমরা হরমুজ প্রণালী বন্ধ করেছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের ওপরে রয়েছে এবং শিগগিরই এটি ২০০ ডলারে পৌঁছাবে। ২০২৪ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলারের উপরে উঠেছে।”

আইআরজিসি দাবি করেছে, তাদের ‘ট্রু প্রমিস ৪’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ এর বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য নিহত বা আহত হয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো এই হামলার মাধ্যমে হতাহতের এই ঘটনা ঘটেছে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদরদপ্তর এবং যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানের উপকূলীয় জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে।

নায়েইনি জানান, বাহরাইনের পঞ্চম নৌবহরের সদরদপ্তরে একাধিকবার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। একটি হামলায় ১৬০ মার্কিন সদস্য হতাহত হয়েছে। এছাড়া ইরানের নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০–৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ রণতরী লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার পর রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে সরে গেছে।

সূত্র: এএফপি, তাসনিম নিউজ এজেন্সি

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের