• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি    ৩ মার্চ ২০২৬, ০৯:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশু ইরার হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখকে মঙ্গলবার (৩ মার্চ) পুলিশ গ্রেপ্তার করেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ অনুসন্ধানে দীর্ঘ অভিযান চালানোর পর প্রযুক্তিগত সহায়তায় বাবু শেখকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইরা মারা গেছে। এর আগে শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী কন্যা শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি উপজেলার কুমিরা এলাকার বাসিন্দা। উদ্ধারস্থল তার বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত তাকে ওই এলাকায় নিয়ে যায়।

সীতাকুণ্ড থানা জানিয়েছে, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং দুর্গম বা অচেনা এলাকায় শিশুদের নিরাপদে রাখার গুরুত্ব তুলে ধরেছে। জনগণকে অনুরোধ করা হয়েছে, কোন অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক ঘটনার সঙ্গে যুক্ত হলে দ্রুত নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই বসতঘর
রাঙ্গাবালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই বসতঘর
সাঘাটায় ভ্রাম্যমান আদালত মাদকসেবীকে ৬মাস কারাদণ্ড দিয়েছেন
সাঘাটায় ভ্রাম্যমান আদালত মাদকসেবীকে ৬মাস কারাদণ্ড দিয়েছেন
কুষ্টিয়ার যুবদল নেতা মিলনের বহিষ্কার প্রত্যাহার
কুষ্টিয়ার যুবদল নেতা মিলনের বহিষ্কার প্রত্যাহার