• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক    ৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার রাত থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অনুষ্ঠান সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তবে আয়োজনকারীদের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টায় তেহরানে আয়োজিত হওয়া শোক অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

দেশটির এক কর্মকর্তা বলেন, “লজিস্টিক বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণে অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ মানুষও অংশ নিতে চেয়েছিলেন। তাদের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে এক গোপন বৈঠকের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার মৃত্যুতে ইরানের সরকার দেশব্যাপী ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এই হামলায় ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং শত শত বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। প্রতিবাদ ও পাল্টা জবাব হিসেবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১০৪৫
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১০৪৫
তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইউরোপকে এই যুদ্ধে না জড়াতে সতর্ক করল ইরান
ইউরোপকে এই যুদ্ধে না জড়াতে সতর্ক করল ইরান