• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

স্থানীয় নির্বাচনে কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে: সারজিস আলম

সিলেট প্রতিনিধি    ৪ মার্চ ২০২৬, ১০:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার সতর্ক বার্তা দিয়েছেন, স্থানীয় নির্বাচনে কারচুপি বা ভোট প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে তার কঠোর প্রতিবাদ জানানো হবে।

সিলেটে দলের ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জাতীয় নির্বাচনে কিছু আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবু জাতীয় স্বার্থের কথা ভেবেই আমরা সেই নির্বাচন মেনে নিয়েছি। তবে স্থানীয় সরকার নির্বাচনে কাউকে ভোটে প্রভাব বিস্তার বা কারচুপি করতে দেওয়া হবে না। আমরা সেই কালো হাতকে ভেঙে দেবো।”

সারজিস আলম আরও বলেন, “জনগণের ভোটের অধিকার জনগণকেই বুঝিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না।”

তিনি দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। “বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) দেশের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠানকে দলীয় লোক দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা হলে আমরা প্রতিবাদ করব,” বলেন তিনি।

সারজিস আলম আরও উল্লেখ করেন, দেশের দায়িত্বশীল ব্যক্তিরা দেশের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় বিদেশে যাতায়াত করতে পারেন। তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “অতীতে বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় সমিতির প্রভাবের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সবাইকে মনোযোগী থাকতে হবে।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার