সুনামগঞ্জ
আবাবিল জাকাত ম্যানেজম্যান্টের ইফতারসামগ্রী বিতরণ

আবাবিল জাকাত ম্যানেজম্যান্ট-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকাল ৩টায় আবাবিল নুরানী একাডেমি প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ সদর ও বিশ্বম্ভপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের প্রতিনিধি, জেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক জিএম তাশহিজ, সুনামগঞ্জ প্রেসক্লাব-এর সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, জাতীয়তাবাদী ওলামা দল-এর সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন আহমদ, সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ বুরহান উদ্দিন এবং বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সাংবাদিক এম আর সজিব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মহিবুর রহমান মহিম। আবাবিল জাকাত ম্যানেজম্যান্ট কাজিরপয়েন্ট সুনামগঞ্জের চেয়ারম্যান ও আবাবিল নুরানী শিশু একাডেমির অধ্যক্ষ হাফিজ মাওলানা নুর হোসাইনের সভাপতিত্বে এবং জাকাত ম্যানেজম্যান্টের ভাইস চেয়ারম্যান ও একাডেমির শিক্ষক মুফতি মুবাশ্বির আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় একাডেমির সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম, মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা সাইফুল ইসলাম ও সোহেল আহমেদ রুবেলসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শতাধিক তালিকাভুক্ত উপকারভোগীর মাঝে ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় দেড় হাজার টাকা মূল্যের ইফতারসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি ময়দা, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি মুড়ি, আধা কেজি খেজুর এবং ১ কেজি ছানা।
সভায় বক্তারা বলেন, আবাবিল জাকাত ম্যানেজম্যান্ট কাজিরপয়েন্ট সুনামগঞ্জ একটি স্বেচ্ছাসেবামূলক, অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আলেম-ওলামা ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত সচেতন নাগরিকরা শিশুদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অতিদরিদ্র মানুষের খাদ্য সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে সংগঠনটির সেবার পরিধি আরও বিস্তৃত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
ভিওডি বাংলা/এম আর সজিব/আ







