• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাত-পা বেঁধে শিকল পরিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

পাবনা প্রতিনিধি    ৪ মার্চ ২০২৬, ১০:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রেমের টানে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন যুবক কবিরুল ইসলাম। কিন্তু বিধি বাম। এক ঘরে সময় কাটানো অবস্থায় এলাকাবাসীর হাতে-নাতে ধরা পড়ে তারা। এরপর তাদের দুজনকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে ও শিকল পরিয়ে নির্যাতন করেন স্থানীয়রা। এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (০৪ মার্চ) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী খড়েরদায়ের গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঠালপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে কবিরুলের সঙ্গে ওই গ্রামের সুমি খাতুন নামে এক তরুণীর পূর্বপরিচয় ছিল। অভিযোগ রয়েছে, এর আগেও ওই তরুণীকে ঘিরে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) কোনো এক সময় কবিরুল ওই তরুণীর বাড়িতে আসেন এবং সেখানে রাত্রীযাপন করেন বলে স্থানীয়দের দাবি।

বুধবার সকালে একটি ঘরের ভেতরে তাদের একসঙ্গে দেখতে পেয়ে সন্দেহ হলে এলাকাবাসী হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের দুজনকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে।

এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেজন্য সামাজিকভাবে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত এই জুটিকে বর্বর কায়দায় হাতে-পায়ে দড়ি দিয়ে বেঁধে ও পায়ে শিকল পড়িয়ে নির্যাতন না করে প্রশাসনের হাতে দেওয়া যেত বলে মন্তব্য করেছেন অনেকে।

এ বিষয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী বলেন, “এটি একটি অমানবিক কাজ। কেউ আইন নিজের হাতে নিতে পারেন না। একটি সভ্য রাষ্ট্রে এমন কাজ নিন্দনীয়। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা উচিত।”

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনা জেনেছি। কিন্তু ঘটনাস্থল আমার এলাকায় না হওয়ায় বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে।”

এদিকে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, “আমার কাছে বিষয়টি জানা নেই। আপনার কাছে প্রথম শুনলাম। খোঁজখবর নিয়ে দেখছি।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে শিক্ষিকাকে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা
ইবিতে শিক্ষিকাকে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা
পাংশায় বিএসটিআই-এর অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
পাংশায় বিএসটিআই-এর অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
আবাবিল জাকাত ম্যানেজম্যান্টের ইফতারসামগ্রী বিতরণ
সুনামগঞ্জ আবাবিল জাকাত ম্যানেজম্যান্টের ইফতারসামগ্রী বিতরণ