• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুরের সাথে বিএনপি বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পি.এম.
গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন শায়রুল কবির খান-ছবি: সংগৃহীত

মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর'র সাথে বৈঠক করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টা গুলশান আমেরিকা রাষ্ট্রদুতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্য প্রতিনিধি অংশ নেন। 

অন্য সদস্যরা হলেন- সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। বৈঠক ১১টা ৫০ মিনিট শেষ হয়।

বৈঠক শেষে মঈন খান বলেন- এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমেরিকার বাংলাদেশের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। রাষ্ট্র হিসেবে আমাদের অতীতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। দেশে নতুন সরকার গঠিত হয়েছে-কাজেই তারা স্বাভাবিকভাবেই এদেশে আসবে।
বাংলাদেশ কী হচ্ছে? আমাদের নীতিমালাগুলো কী? আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী? বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক, বিশেষ করে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা করার জন্যই এসেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছে। বিএনপি ও জামায়াতের ‘সম্মতি’ নিয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজকের বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, এ বিষয়টি নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করেছে। কী আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদের জানিয়েছে এবং তারাও আপনাদের জানাবে। 

তিনি বলেন- আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো, সরকারের নীতিমালার বিষয়গুলো এবং বিশ্বে বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ সে সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা।

সংসদে বিরোধী দলের অবস্থানটা কী হবে? সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, বিরোধী দলের বিষয় নিয়ে সরাসরি আমাদের সঙ্গে কোন আলোচনা হয়নি। সেটা হয়তো তারা বিরোধী দলের সঙ্গে করে থাকতে পারে। সেটা আমাদের বিবেচ বিষয় নয়। আমাদের সঙ্গে বিবেচ বিষয় হচ্ছে- আমেরিকার সঙ্গে আমাদের ডিপ্লোমেটিক রিলেশন, বৈদেশিক সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী