• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি নাগরিক

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ০৫:১১ পি.এম.
লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন প্রত্যাবাসিত বাংলাদেশিরা-ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ১৬৫ জন বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। শুক্রবার (৬ মার্চ) সকালে তারা বুরাক এয়ার ফ্লাইটে ঢাকায় পৌঁছান। এদের মধ্যে ১৪৩ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি ২২ জন বেনগাজী ও পার্শ্ববর্তী এলাকায় থাকা দুস্থ, অসহায় বা শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়ায় লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতা নেয়া হয়েছে। প্রত্যাবাসিতদের অধিকাংশ সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

প্রত্যাবাসনের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। এছাড়া, প্রত্যাবাসিতদের জন্য পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিবিয়ায় আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে।

এ ধরনের প্রত্যাবাসন প্রবাসী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী