• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাহিদ ইসলাম

এক দলের জায়গায় আরেক দল, পরিবর্তন হয়নি মানুষের ভাগ্যের

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ১০:৩৫ পি.এম.
উত্তরা এলাকার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

এক দলের জায়গায় আরেক দল এসেছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরা এলাকার ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টির ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতেন, এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলেন। গোটা দেশ এখন এভাবেই চলছে। শুধু ‘জয় বাংলা’র জায়গায় ‘বাংলাদেশ জিন্দাবাদ’ এসেছে। একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের পর দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে ধর্ষণ করা হয়েছে। সারা দেশে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনাও বেড়েছে।

এতকিছুর পরও সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীরা নীরব রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সবাই নীরব থাকলেও জাতীয় নাগরিক পার্টি নীরব থাকবে না। মানুষের অধিকার নিশ্চিত করতে এনসিপি সবসময় সরব থাকবে।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতারা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক চুক্তিতে আমাদের মতামত নেওয়া হয়নি: জামায়াত আমির
আন্তর্জাতিক চুক্তিতে আমাদের মতামত নেওয়া হয়নি: জামায়াত আমির
এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান
এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের