• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক চুক্তিতে আমাদের মতামত নেওয়া হয়নি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ০৪:০৪ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তিগুলোতে তাদের মতামত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ মার্চ)  দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, “অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে বেশ কিছু চুক্তি স্বাক্ষর করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এসব চুক্তির বিষয়ে আমাদের কোনোভাবেই পরামর্শ করা হয়নি।”

তিনি আরও বলেন, সংসদ না থাকায় গুরুত্বপূর্ণ বিষয়ে-বিশেষ করে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে-অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে জামায়াত বারবার দাবি জানিয়েছিল।

তিনি লেখেন, “কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবি বিবেচনায় নেয়নি। তাই এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”

এর আগে সমালোচনার মুখে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগে দেশের দুটি প্রধান রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াতের সম্মতি নেওয়া হয়েছিল।

বুধবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে খালিলুর রহমান বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশের দুই প্রধান দলের প্রধানদের সঙ্গে কথা বলেছিলেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি নির্বাচনের আগে আমাদের দুই প্রধান দলের প্রধানদের সঙ্গে কথা বলেছেন এবং তারা এ বিষয়ে সম্মতি দিয়েছেন। তাই বিষয়টি গোপনে করা হয়নি।”

চুক্তি স্বাক্ষরের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খালিলুর রহমান, যিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে