টপ নিউজ
আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’: মার্কিন অর্থমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৬, ১০:১৯ এ.এম.

ছবি: সংগৃহীত
ইরানে আজ রাতে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ কর্মসূচি হবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
তিনি বলেছেন, ইরানের ওপর আজ রাতে আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে। এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’।
ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’
ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন বেসেন্ট। এছাড়া হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টিও উল্লেখ করেন তিনি। সূত্র: আল–জাজিরা
ভিডিও বাংলা/আরকেএইচ







