• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক

চট্টগ্রাম প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ১০:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে খনন করা খালের দুই মুখ অবরুদ্ধ করে বাঁধ নির্মাণ ও খাল ভরাটের ঘটনায় শফিকুর রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকনের নেতৃত্বে অভিযানে আটককৃত নেতাকে নির্দেশ দেওয়া হয়, নিজ খরচে ভরাট করা খালের মাটি ফেরত দিয়ে অবৈধ বাঁধ অপসারণ করতে।

অভিযান চলাকালীন রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে শুরু হয়ে সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত শফিকুর রহমান নিজ খরচে বাঁধ অপসারণ ও খালের মাটি পুনরায় ভরাট করেন।

দণ্ডপ্রাপ্ত শফিকুর রহমান চেচুরিয়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে এবং বৈলছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা গেছে, ১৯৭৭-৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে খনন করা চেচুরিয়ার খালটি বৈলছড়ি ইউনিয়নের পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি বঙ্গোপসাগরে মিলিত হওয়ার একমাত্র পথ। সম্প্রতি শফিকুর রহমান খালে বাঁধ নির্মাণ করে মাছ চাষের জন্য মাটি কাটার কাজ শুরু করেন। খাল ভরাট ও খননের মাধ্যমে তিনি খালটি এক প্রকার দখল করার চেষ্টা করেন এবং উভয় পাড়ের কিছু খাস জায়গাও জবরদখল করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন গভীর রাতে অভিযানে নামে, যেখানে বাঁশখালী থানা পুলিশের একটি টিমও অংশ নেয়।

সহকারী কমিশনার মোহাম্মদ ওমর সানী আকন বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এক্সকেভেটরসহ শফিকুর রহমানকে মাটি কাটার সময় আটক করা হয়। তিনি দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারায় দোষী সাব্যস্ত করে ২ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।”

উপজেলা প্রশাসন জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

বৈলছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত জানান, শফিকুর রহমান খালের তথ্য গোপন রেখে মাটি কাটার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু অনুমতি পাওয়ার আগেই খালে বাঁধ নির্মাণ ও উভয় পাড়ের মাটি কেটে বিক্রি করার চেষ্টা করেন। প্রশাসনের অভিযানের পর তিনি নিজ উদ্যোগে বাঁধ অপসারণ ও মাটি পুনরায় ভরাট করেছেন। এই কাজে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার