• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদযাত্রায় যাত্রী হয়রানি সহ্য করা হবে না: শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ১০:৩২ পি.এম.
শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না। পরিবহন খাতে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৭ মার্চ) বিকালে রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাদের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক দলের কোনো নেতাকর্মী অনৈতিক কাজে জড়াবে না এবং কাউকে তা করতে দেওয়া হবে না। যদি কারও বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্য পদে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় শ্রমিক দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে চলমান সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শ্রমিক দল নেতা ফয়েজ আহমেদ, আসাদুজ্জামান বাবুল, মফিদুল ইসলাম মোহন, দেলোয়ার হোসেন ও নাছরিন আক্তার দিনা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক চুক্তিতে আমাদের মতামত নেওয়া হয়নি: জামায়াত আমির
আন্তর্জাতিক চুক্তিতে আমাদের মতামত নেওয়া হয়নি: জামায়াত আমির
এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান
এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের