• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আপত্তিকর ও অশ্লীল দৃশ্যায়ন, বিতর্কে র‍্যাপার বাদশা

বিনোদন ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ১১:০১ পি.এম.
ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশা। ছবি: সংগৃহীত

স্কুলছাত্রীদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল গানের দৃশ্যায়নের অভিযোগে ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশাকে তলব করেছে হরিয়ানা রাজ্য নারী কমিশন। তার সদ্য প্রকাশিত ‘টাটিরি’ গানটিতে নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন এবং স্কুলছাত্রীর পোশাকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির দৃশ্য থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিতর্কের মুখে ইতোমধ্যে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ১ মার্চ গানটি প্রকাশের পরপরই সমালোচনার ঝড় ওঠে। গানের দৃশ্যে দেখা যায়, স্কুল পোশাক পরা কয়েকজন ছাত্রী কাঁধের ব্যাগ নামিয়ে চটুল গানের তালে আপত্তিকর ভঙ্গিতে নাচছে। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ দর্শক ও অধিকারকর্মীরা।

হরিয়ানা নারী কমিশনের সভাপতি রেনু ভাটিয়া এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের গান সমাজে, বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

গানের এই উপস্থাপনার বিরুদ্ধে হরিয়ানার পঞ্চকুলা এলাকার সাইবার অপরাধ দমন শাখায় বাদশার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভয় চৌধুরী নামের এক ব্যক্তি। তার অভিযোগ, স্কুল পোশাকে শিক্ষার্থীদের এমন নাচ ও অঙ্গভঙ্গি সমাজে ভুল বার্তা দিচ্ছে।

অভিযোগের ভিত্তিতে হরিয়ানা নারী কমিশন বাদশাকে তলব করেছে এবং বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে। আগামী ১৬ মার্চ এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, র‍্যাপার বাদশা এর আগেও তার গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। ২০২০ সালে বাংলার লোকশিল্পী রতন কাহারের ‘বড়লোকের বেটি লো’ গান ব্যবহারকে কেন্দ্র করেও তিনি সমালোচনা ও আইনি জটিলতায় পড়েছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার নিয়ে হানিফ সংকেতের আবেগঘন প্রতিক্রিয়া
স্বাধীনতা পুরস্কার নিয়ে হানিফ সংকেতের আবেগঘন প্রতিক্রিয়া
নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’
নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’
ক্যানসারের কাছে হার মানলেন অ্যানাবেল স্কোফিল্ড
ক্যানসারের কাছে হার মানলেন অ্যানাবেল স্কোফিল্ড