• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পুরোপুরি সুস্থ হয়েই আবার কাজে ফিরব: তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ০৪:০৭ পি.এম.
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করা অভিনেত্রী তানিয়া বৃষ্টি প্রথমবারের মতো প্রকাশ্যে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়ে ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।

তানিয়া বৃষ্টি জানান, কিছুদিন আগে তার মাথার এক পাশে একটি টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয় এবং সেটি সফল হয়েছে।

অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

তিনি বলেন, সাধারণত এ ধরনের অস্ত্রোপচারে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগে। তবে তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, জ্ঞান ফেরার পরপরই তিনি মাকে খুঁজছিলেন এবং চিকিৎসকদের বলছিলেন যে তিনি ভালো আছেন।

বর্তমানে বাসায় বিশ্রামে আছেন তানিয়া বৃষ্টি। তিনি জানান, আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক ভালো আছেন এবং অস্ত্রোপচারের পর তেমন ব্যথাও নেই। পুরোপুরি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে তার ওজন কিছুটা বেড়েছে বলেও জানান এই অভিনেত্রী। সুস্থ হয়ে আবার শরীরচর্চা শুরু করে অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে তার।

আসন্ন ঈদে তানিয়া বৃষ্টির অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হওয়ার কথা রয়েছে। তবে অসুস্থতার কারণে সম্প্রতি তিনি খুব বেশি কাজ করতে পারেননি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’