• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদযাত্রা

অগ্রিম ট্রেন টিকিট বিক্রির শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ১০:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির নির্ধারিত কার্যক্রমের শেষ দিন আজ সোমবার। আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রা প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।

নিয়ম অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট ফেরত বা ফেরতমূল্য নেওয়ার কোনো সুযোগ নেই।

এ ছাড়া নন-শীতাতপ নিয়ন্ত্রিত কোচের মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে ভ্রমণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এসব টিকিট যাত্রার দিন ট্রেনের শুরুর স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

গত ৩ মার্চ থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রমের আজই নির্ধারিত সূচির শেষ দিন। এর আগে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে রেল ভবন সূত্রে জানা গেছে।

যাত্রীদের ভোগান্তি কমানো এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। তবে সাধারণ যাত্রীদের অনুরোধে সীমিত সংখ্যক দাঁড়িয়ে ভ্রমণের টিকিটের ব্যবস্থাও রেখেছে রেল কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী