• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন

ভিওডি বাংলা ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারের পাঁচজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম অফিসিয়ালি সংশোধন করা হয়েছে। রোববার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে বিএনপি গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করে। ওইদিনই ৫০ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করা হয়। নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের সঙ্গে সঙ্গে কিছু নামের বানানও সংশোধন করা হয়েছে।

এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নাম ‘আমীর খসরু মাহমুদ চৌধুরী’ থেকে ‘আমির খসরু মাহমুদ চৌধুরী’, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নাম ‘আব্দুল আউয়াল মিন্টু’, ধর্ম মন্ত্রীর নাম ‘কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ’ থেকে ‘কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)’ এবং কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নাম ‘মোহাম্মদ আমিন উর রশীদ’ থেকে ‘মোহাম্মদ আমিন উর রশিদ’ হিসেবে সংশোধন করা হয়েছে।

সংশোধনের আওতায় পানিসম্পদ মন্ত্রীর নাম ‘মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’ থেকে ‘মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রতিমন্ত্রীর পদমর্যাদার নাম ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম’ থেকে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদও তার নাম ‘হাফিজ উদ্দিন আহমদ’ হিসেবে সংশোধনের আবেদন করেছেন। সংশ্লিষ্ট প্রক্রিয়া ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ছবি: সংগৃহীত
নতুন পোশাকে মাঠে দেশের পুলিশ
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত
সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক