• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেনেও বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ০৩:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও বাংলাদেশের শেয়ারবাজারে উত্থানের ধারা অব্যাহত রয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ৩৮৯টি শেয়ার ও ইউনিটের মধ্যে মাত্র ৫০টির দাম কমেছে, বাকিগুলোর দাম বেড়েছে। এতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯০ পয়েন্টে পৌঁছেছে। ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ৬৩ পয়েন্ট উর্ধ্বমুখী হয়ে ২ হাজার ৩৯ পয়েন্টে অবস্থান করছে।  

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়ে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। লেনদেনের সঙ্গে সঙ্গে দাম বাড়ার তালিকাও বিস্তৃত হয়। দিনের শেষে ৩৩৯টি প্রতিষ্ঠানের দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে, ১৩টির দাম কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনেও গত কার্যদিবসের তুলনায় বৃদ্ধি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের দিনের ৪১৬ কোটি ৫ লাখ টাকার তুলনায় ১৭৭ কোটি ৬৮ লাখ টাকা বেশি। লেনদেনে সবচেয়ে বড় অংশীদার ছিল সিটি ব্যাংক, যার শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৩ লাখ টাকার। এরপর ব্র্যাক ব্যাংক ২১ কোটি ৭৫ লাখ এবং ওরিয়ন ইনফিউশন ২০ কোটি ৫৮ লাখ টাকার লেনদেনের মাধ্যমে শীর্ষে আছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও উত্থান লক্ষ্য করা গেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক সিএসসিএক্স ২০৬ পয়েন্ট উর্ধ্বমুখী হয়ে ৯ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে। এখানে ১৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দাম বেড়েছে, ৩২টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৭ লাখ টাকা, যা আগের দিনের ৪৮ কোটি ৫৫ লাখ টাকার তুলনায় সামান্য কম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচি: প্রবাসী কল্যাণ সচিব
নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচি: প্রবাসী কল্যাণ সচিব
বাড়ল দেশের রিজার্ভ
বাড়ল দেশের রিজার্ভ
মন্ত্রী-এমপিদের সতর্কতা ও দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
মন্ত্রী-এমপিদের সতর্কতা ও দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী