• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মার্চ ২০২৬, ০৮:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার বিরোধিতা ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করেছে স্পেন। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানায় স্পেন সরকার।

গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। গত সেপ্টেম্বর স্পেনের বন্দর ও আকাশসীমা দিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী বিমান ও জাহাজ চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। ওই সময় স্পেন তাদের রাষ্ট্রদূতকে দেশে তলব করেছিল।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর স্পেনের ওই পদক্ষেপকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে সমালোচনা করেন।

স্পেনের সরকারি গেজেটে মঙ্গলবার প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত তেল আবিবে তাদের দূতাবাস একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত হবে।

২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই স্পেন ও ইসরায়েলের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গত মে মাসে ইসরায়েলও প্রতিবাদ হিসেবে তাদের রাষ্ট্রদূত স্পেন থেকে ফিরিয়ে নেয়।

বর্তমানে স্পেনে ইসরায়েলের দূতাবাসও একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। মার্চের শুরুতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর স্পেনের বিরুদ্ধে অভিযোগ করেন, যুদ্ধের বিরোধিতা করে দেশটি ‘স্বৈরশাসকদের পাশে দাঁড়িয়েছে’।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের