• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশের সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী হাম সন্দেহে ১১৩ শিশুর মৃত্যু যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে মানবিক-গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি, সাউন্ড সিস্টেমের সমস্যা সংসদে পাস হলো সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণ বিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দেশ গড়ার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আবদুস সালাম

‎মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি    ১০ মার্চ ২০২৬, ০৭:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‎পানিসম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন,  মুসাপুর রেগুলেটর শুূধুমাত্র মুসাপুরের সমস্যা নয় বৃহত্তর নোয়াখালীর মানুষের জীবন-জীবিকার সাথে জড়িত। বর্ষায় এ অঞ্চলের মানুষকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে সরকার কাজ করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সাথে রেগুলেটর নিয়ে আলোচনা হয়েছে, তিনি ২০২৪ সালের বন্যায় এ অঞ্চলের মানুষের জীবন এবং সম্পদ হানির বিষয়ে অবগত আছেন। দ্রুততম সময়ে মুসাপুর রেগুলেটর নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

মঙ্গলবার (১০ মার্চ) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের মুসাপুর রেগুলেটর ও ছোট ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি উপস্থিত ছিলেন। 

তিনি আরও বলেন, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ অঞ্চলের সমস্যা চিহ্নিত করে মুসাপুর রেগুলেটর নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ভেঙ্গে য়াওয়া রেগুলেটর সাময়িকভাবে সেনাবাহিনীর সহযোগিতায় মেরামত চলছে। দীর্ঘস্থায়ীভানে কিভাবে এ অঞ্চলের মানুষকে বাঁচানো যায় সে জন্য বৃহৎ আকারের প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎আবদুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচনের সময় থেকে মুসাপুরের সমস্যার করা শুনে আসছি। এ এলাকার জনগণ নদী ভাঙ্গনে নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারে দায়িত্ব নেওয়ার পর পানি সম্পদ মন্ত্রীকে বিষয়টা অবহিত করেছি। প্রধানমন্ত্রীও বিষয়টি অবগত আছেন। সহসাই মুসাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

এসময় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোশাররফ হোসেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রিফাত জামিল উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লোহাগড়ায় ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পিরোজপুরে ছাত্রদল নেতার কাছে মিলল ৫৯ ব্যারেল বিটুমিন
পিরোজপুরে ছাত্রদল নেতার কাছে মিলল ৫৯ ব্যারেল বিটুমিন
বগুড়ায় বাসায় ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে হত্যা
বগুড়ায় বাসায় ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে হত্যা