• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পিরোজপুরে ছাত্রদল নেতার কাছে মিলল ৫৯ ব্যারেল বিটুমিন

জিয়ানগর (পিরোজপুর) উপজেলায়    ৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এ.এম.
জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন-ছবি-ভিওডি বাংলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পুলিশের অভিযানে এক সাবেক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৪ মার্চ) রাত প্রায় ১০টার দিকে উপজেলার সেউতিবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।  

পুলিশ জানায়, ঝালকাঠী সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিটুমিন জব্দ করে। এ ঘটনায় মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শাকিল মাহমুদ পলাশ হাওলাদার জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। এছাড়া তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রভাবশালী সদস্য বলেও জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝালকাঠীর শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরবর্তীতে ২ মার্চ ওই বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, চুরির ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মাল বহনকারী একটি ট্রাক শনাক্ত করা হয়। পরে ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিয়ানগরে অভিযান চালানো হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া বিটুমিনসহ মোট ৫৯ ব্যারেল।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া বিটুমিনের কোনো বৈধ কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি। ফলে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার অবশ্য দাবি করেছেন, উদ্ধার হওয়া ৫৯ ব্যারেলের মধ্যে ৩৪ ব্যারেলের বৈধ কাগজপত্র রয়েছে। বাকি ২৫ ব্যারেল তার অজান্তেই সেখানে রাখা হয়েছে বলে তিনি জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার