• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ০১:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে দেশের অকটেন ও পেট্রল বিক্রয় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এবার দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের গড় বিক্রয় ১৫ শতাংশ কমিয়ে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার জন্য বিপিসি সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত নির্দেশনা প্রদান করছে।

এর আওতায়, পূর্বে ২৫ শতাংশ হ্রাসের পরিকল্পনা থাকলেও, নতুনভাবে বরাদ্দ চার্ট অনুযায়ী বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) বিক্রয় হ্রাস মাত্র ১৫ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে।

বিপিসি আরও জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীনস্থ বিপণন কম্পানি সমূহের ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তিন উপজেলা ও এক থানার অনুমোদন
আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো আমের চালান। ছবি: সংগৃহীত
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬শ’ কেজি আম পাঠাল সরকার
ছবি: সংগৃহীত
৫শ’ স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য