• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেপুটি স্পিকার পদে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ০২:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে সরকারের প্রস্তাব আপাতত গ্রহণ করেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর ডেপুটি স্পিকার বিষয়ে বিরোধী দল হিসেবে আমাদের অবস্থান জানানো হবে। আপাতত সরকারের প্রস্তাব গ্রহণ করা হয়নি।”

এর আগে গত ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, “জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তার বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। সে লক্ষ্যে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে, যা স্পিকার নির্বাচনের দিন একসঙ্গে নির্বাচিত হতে পারে।”

এদিকে মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দাবি জানিয়েছেন, জুলাই সনদ ও গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না হলে বিরোধী দল কেবল আনুষ্ঠানিকতার জন্য ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।

তিনি আরও সতর্ক করেছেন, দেশের সংকট মোকাবিলায় সৎ ও দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্যের প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশনা মানা না হলে রাজনৈতিক অনৈক্য আরও বাড়তে পারে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
মির্জা আব্বাস সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহ্বান দুদুর
সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহ্বান দুদুর