• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মার্চ ২০২৬, ০৩:১১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে নতুন দাবি করেছে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। সংগঠনটির দাবি, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান চালিয়েছে, যাতে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, শুধু গত ২৪ ঘণ্টাতেই ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ৩১টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১২ দিনে পরিচালিত অভিযানের সংখ্যা ২৯১টিতে পৌঁছেছে। এতে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনে জড়িত না হওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি।

তাদের বক্তব্য অনুযায়ী, বিশ্বশক্তিগুলো স্বাধীন জনগণের ওপর নিজেদের আধিপত্য চাপিয়ে দিয়ে ইরানি জাতির মর্যাদা ও স্বাধীনতা দমনের চেষ্টা করছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, ইহুদিবাদী শক্তি ও যুক্তরাষ্ট্র ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোষ্ঠীটি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে যে কোনো দেশ যদি আগ্রাসনে অংশ নেয়, তাহলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে ইরাকসহ পুরো অঞ্চলে তাদের বাহিনী ও সামরিক ঘাঁটিগুলো প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ভিওডি বাংলা/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জার্মানিতে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ গেল ৫ জনের
ছবি: সংগৃহীত
তিস্তা প্রকল্প নিয়ে দিল্লিকে বার্তা চীনের
ছবি: সংগৃহীত
পাল্টাপাল্টি হামলার পর আলোচনায় বসছে ওয়াশিংটন-তেহরান