টপ নিউজ
জার্মানিতে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ গেল ৫ জনের
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৬, ০৭:৩১ পি.এম.

ছবি: সংগৃহীত
উত্তর জার্মানির স্টাড শহরে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হামলার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে জার্মান পুলিশ জানায়, ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে। খবর রয়টার্সের।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, হামলাটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত স্টাড শহরের কেন্দ্রীয় এলাকার একটি যুবকেন্দ্রে সংঘটিত হয়। শহরটির জনসংখ্যা প্রায় ৫০ হাজার।
কয়েকটি সংবাদমাধ্যমে একাধিক হামলাকারীর সম্পৃক্ততার দাবি করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পুলিশ।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য