• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরে মামলা লড়ুক: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ০৮:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘আমরাও চাই মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আদালতে নিজের মামলাগুলো লড়ুক’। 
  
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এ আহ্বান জানান।

আমিনুল ইসলাম বলেন, তার দেশে ফিরতে চাওয়া স্টান্টবাজি ছাড়া কিছুই নয়। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুক।’

এ সময় ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন।

এ ছাড়া শাজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। 

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়কে শৃঙ্খলা ফেরানো নিয়ে সংসদে যা বললেন শেখ রবিউল
ছবি: সংগৃহীত
সংসদে মন্ত্রী শেখ রবিউল কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ
জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বক্তব্য দেন ইকবাল হাসান। ছবি: ভিওডি বাংলা
সংসদে বিদ্যুৎমন্ত্রীর বিবৃতি পরিস্থিতির উন্নতি হয়েছে, কিছু জায়গায় লোডশেডিং থাকবে