• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংসদে বিদ্যুৎমন্ত্রীর বিবৃতি

পরিস্থিতির উন্নতি হয়েছে, কিছু জায়গায় লোডশেডিং থাকবে

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ০৭:৫২ পি.এম.
জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বক্তব্য দেন ইকবাল হাসান। ছবি: ভিওডি বাংলা
জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বক্তব্য দেন ইকবাল হাসান। ছবি: ভিওডি বাংলা

বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হলেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে। লোডশেডিং যাতে না থাকে, সে জন্য সরকার সচেষ্ট রয়েছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ কথা জানান।

ইকবাল হাসান মাহমুদ বলনে, দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় গতকাল লোডশেডিং দিতে হয়েছিল। এখন বিদ্যুতের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। আর চাহিদা ১৪ হাজার ৮৩৯। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, এই ৩৩৯ মেগাওয়াটও কমিয়ে নিয়ে আসার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে। যাতে না থাকে, সে জন্য আমরা সচেষ্ট আছি। গতকাল অবস্থা খারাপ ছিল, আজ আল্লাহর রহমতে সেখান থেকে আমরা উত্তরণ করতে পেরেছি।’   

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নৃ-গোষ্ঠীদের কৃষি-ব্যবসা বেতন করমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
সড়কে শৃঙ্খলা ফেরানো নিয়ে সংসদে যা বললেন শেখ রবিউল
ছবি: সংগৃহীত
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরে মামলা লড়ুক: চিফ প্রসিকিউটর