• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন তারেক রহমান

   ১১ মার্চ ২০২৬, ০৩:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কে আসছেন? কাদের হাতে তুলে দেওয়া হবে সংসদের ভার? এমন প্রশ্ন এখন বিএনপি দলীয় সংসদ সদস্যদের মধ্যে। তবে এই গুরুত্বপূর্ণ দুটি পদে প্রার্থী চূড়ান্ত করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এসময় সরকারি দলের ছয় হুইপ উপস্থিত ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এদিন বৈঠকের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে।

নূরুল ইসলাম বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। সিদ্ধান্ত তিনি দেবেন। আগামীকাল আমরা জানতে পারব।’

চিফ হুইপ জানান, আগামীকাল স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে একজন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য (যাঁর নাম প্রস্তাব করা হবে) সভাপতিত্ব করবেন।

চিফ হুইপ জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ এদিন সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই-বাছাই করার জন্য এদিনই বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সে কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন।

এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে তাঁরা কোনো ‘পজিটিভ রেসপন্স’ পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচি: প্রবাসী কল্যাণ সচিব
নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচি: প্রবাসী কল্যাণ সচিব
মন্ত্রী-এমপিদের সতর্কতা ও দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
মন্ত্রী-এমপিদের সতর্কতা ও দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
সারাদেশে ১৪ মার্চ থেকে ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযান শুরু
সারাদেশে ১৪ মার্চ থেকে ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযান শুরু