• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইমাম-মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ১১:৩৫ এ.এম.
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী-ছবি: সংগৃহীত

ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী চালু করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মোট ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা। একইভাবে, প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন।

বৌদ্ধ বিহারের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ, যার মধ্যে অধ্যক্ষ পাবেন ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা। খ্রিস্টান চার্চের জন্য বরাদ্দ ৮ হাজার টাকার মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার এবং সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে ৭৫ হাজার বন্দীর জন্য পোলাও মাংস পায়েস
খেতে পারবেন বাড়ির খাবারও ঈদে ৭৫ হাজার বন্দীর জন্য পোলাও মাংস পায়েস
যুদ্ধকালেও আমরা প্রবাসীদের পাশে ছিলাম, আছি ও থাকবো
যুদ্ধকালেও আমরা প্রবাসীদের পাশে ছিলাম, আছি ও থাকবো
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন অঞ্চলে আগাম ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন অঞ্চলে আগাম ঈদ উদযাপন