ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১০৮

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১০৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলভিত্তিক পত্রিকা দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আহত হওয়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার সময় আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানাতে শুরু করে ইরান, যার ফলে দুই পক্ষের মধ্যে সংঘাত ক্রমেই তীব্র হয়ে উঠেছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
ভিওডি বাংলা/আ







