• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী রোববার সকালে ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত সামরিক বিবৃতিতে জানানো হয়, ইরানের ড্রোন হামলায় বিশেষ পুলিশ ইউনিট “লাহাভ ৪৩৩” এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র “জিলাত” লক্ষ্য করা হয়েছিল।

বিবৃতিতে হামলার স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান বা হামলার সাফল্যের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

ইরানের এই হামলায় ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছে। রোববার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চলমান সংঘাতের কারণে ২৪ ঘণ্টায় ১০৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি। তবে ধারণা করা হচ্ছে, আহতদের মধ্যে অনেককে সরাসরি ইরান থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র বা লেবানন থেকে আসা রকেটের আঘাত লেগেছে। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতেও অনেকে আহত হয়েছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের মধ্যে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের