• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১১:০০ পি.এম.
শেয়ার করুন 0
জনপ্রশাসন মন্ত্রণালয়
ছবি: ভিওডি বাংলা

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো এসব কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত ছিলেন।

সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, এই ৩২ কর্মকর্তার সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। তাই জনস্বার্থ বিবেচনায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাঁদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় উল্লেখ রয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার চাইলে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বিধি মোতাবেক এসব কর্মকর্তা তাঁদের প্রাপ্য সব ধরনের অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি বিভিন্ন মহলে বিতর্কিত হিসেবে পরিচিত। ওই নির্বাচনের সময় এই ৩২ জন কর্মকর্তা মাঠ প্রশাসনে জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন এবং পদাধিকার বলে তাঁরাই নিজ নিজ জেলায় রিটার্নিং কর্মকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সেমিনার
বিমান বাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সেমিনার
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার
ছবি: সংগৃহীত
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ