• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
লুইস ইনাসিও লুলা দা সিলভা ও হাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত
লুইস ইনাসিও লুলা দা সিলভা ও হাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এরই জেরে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার।

রোববার (২৬ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী প্রচারণায় অংশ নেন হাভিয়ের মিলেই। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি নাম উল্লেখ না করলেও ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে মন্তব্য করেন।

মিলেইর এ বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল সরকার। দেশটির দাবি, আর্জেন্টিনার প্রেসিডেন্টের মন্তব্য ব্রাজিলের সরকার, জনগণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবমাননাকর।

এর পরিপ্রেক্ষিতে কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বুয়েনস আয়ার্সে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এক অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ব্রাজিল বাইরের কোনো চাপ নয়, নিজস্ব নীতি ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হুলিও বিতেলির সোমবারের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, লুলা দা সিলভা ২০১৮ সালে দুর্নীতি ও ঘুষসংক্রান্ত এক মামলায় ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পর তিনি মুক্তি পান। পরে ২০২১ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তার ওই সাজা বাতিল করে। পরবর্তীতে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তৎকালীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফেরেন।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২