৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

সরকার দেশের ৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তা নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। তারা সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়া, তাকে গাজীপুর জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শুকরিয়া পারভীনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







