• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ০৬:৫২ পি.এম.
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (১৫ মার্চ) দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, “ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সেই সব পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে এমন কোনো কাজ করা হবে না, যা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে।”

তিনি আরও বলেন, “প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই ট্রাইব্যুনালের লক্ষ্য। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে—সেই বিষয়টি নিশ্চিত করতেই স্বচ্ছতা বজায় রাখা জরুরি। ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায়ও কোনো ছাড় দেওয়া হবে না।”

জানা গেছে, চিফ প্রসিকিউটরের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

কমিটির মূল দায়িত্ব হলো প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত আছেন কি না, তা অনুসন্ধান করা। সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠার পর এই তদন্ত কমিটি গঠন করা হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী