• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরান কখনো যুদ্ধবিরতি বা সমঝোতা চায়নি: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ১০:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা কখনোই যুদ্ধবিরতি বা কোনো সমঝোতার প্রস্তাব দেয়নি। এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমরা আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ দেখি না। কারণ আমরা তাদের সঙ্গে আলোচনা করছিলাম, আর ঠিক সেই সময়ই তারা ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।”

তিনি আরও বলেন, “এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পছন্দের যুদ্ধ। আর আমরা আমাদের আত্মরক্ষা চালিয়ে যাব।”

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে তার ভাষ্য অনুযায়ী, “শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়”, তাই তিনি সেই চুক্তিতে সম্মতি দেননি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি নন ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি নন ট্রাম্প
ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১০৮
ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১০৮
নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার আইআরজিসির
নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার আইআরজিসির