• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারী প্রতিনিধি    ১৬ মার্চ ২০২৬, ১১:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার রক্ষায় মেগা প্রকল্প উদ্বোধনের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় তিনি আকাশপথে সেখানে অবতরণ করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসটি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের কাহারোল অভিমুখে রওনা দিয়েছে। সেখানে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি ঐতিহাসিক খাল পুনঃখনন কাজের মাটি কেটে তিনি দেশব্যাপী এই বিশাল কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার জলাশয় খননের এই মহাপ্রকল্পটি আজ থেকে একযোগে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী দিনাজপুরে সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করার পাশাপাশি ভার্চুয়ালি দেশের বাকি ৫৩টি জেলার খনন কর্মসূচিরও সূচনা করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সৈয়দপুর ও দিনাজপুরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিমানবন্দরের বাইরে এবং রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন। এই প্রকল্পের ফলে কৃষি ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং গ্রামীণ অর্থনীতি গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর, জ্বালানি খালাসে বিশেষ টিম
ঈদ ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর, জ্বালানি খালাসে বিশেষ টিম
গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর
নগদ টাকা লুটের অভিযোগ গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর
গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী
গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী