• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান বড় ধরনের আন্তর্জাতিক দুশসংবাদ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশটির একটি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সোমবার (১৬ মার্চ) ইরান ইন্টারন্যাশনাল এই খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ সদস্য দেশ ও তাদের অংশীদারদের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগে ‘এমেনেত পাসারগাদ’ নামের ইরানি সংস্থার সম্পদ জব্দ করা হয়েছে। ইইউ কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি ফ্রান্সের একটি গ্রাহক ডাটাবেজে অবৈধভাবে প্রবেশ করে তথ্য সংগ্রহ করেছে এবং পরে সেগুলো ডার্ক ওয়েবে বিক্রির জন্য প্রস্তাব দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস চলাকালীন ভুয়া তথ্য ছড়ানোর জন্য বিজ্ঞাপন বিলবোর্ড হ্যাক করা হয়েছিল। এছাড়া সুইডেনের একটি এসএমএস সেবায় অনুপ্রবেশ করে বহু ইইউ নাগরিককে প্রভাবিত করা হয়েছিল।

নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানটির সব সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে ইইউভুক্ত দেশের নাগরিক ও সংস্থাগুলোকে প্রতিষ্ঠানটিকে অর্থ বা অন্য কোনো আর্থিক সহায়তা দেওয়ারও অনুমতি দেওয়া হয়নি।

এর পাশাপাশি ইইউ দুটি চীনা ব্যক্তি এবং চীনে অবস্থানরত দুটি প্রতিষ্ঠানের ওপরও একই ধরনের সাইবার সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম