• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি    ১৬ মার্চ ২০২৬, ০১:০৮ পি.এম.
খাল খনন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার রক্ষায় এক বিশাল কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় এ কর্মসূচির শুভ সূচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে নিয়ে মাটি কাটার মাধ্যমে ঐতিহাসিক সাহাপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এই খালটি খনন করেছিলেন। দীর্ঘ সময় পর সেই স্মৃতিধন্য স্থানে প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিতিতে শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। কৃষকরা মনে করছেন, এই পুনঃখননের ফলে দীর্ঘদিনের সেচ ও পানির সমস্যার স্থায়ী সমাধান হবে।

কাহারোলে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শুধু এই একটি খাল নয়, বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে একযোগে দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন। সরকারের লক্ষ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে মোট ২০ হাজার কিলোমিটার জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।

এর আগে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে রওনা দিয়ে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে সরাসরি কাহারোলের কর্মসূচিস্থলে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর, জ্বালানি খালাসে বিশেষ টিম
ঈদ ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর, জ্বালানি খালাসে বিশেষ টিম
গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর
নগদ টাকা লুটের অভিযোগ গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর
গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী
গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী