• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাফিনহার হ্যাটট্রিকে বড় জয় বার্সার, হোঁচট খে‌লো লিভারপুল

স্পোর্টস ডেস্ক    ১৬ মার্চ ২০২৬, ০১:৪৬ পি.এম.
রাফিনহার হ্যাটট্রিকে বড় জয় বার্সার, হোঁচট খে‌লো লিভারপুল। ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করল হান্সি ফ্রিকের বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকা রাফিনহার দুর্দান্ত হ্যাটট্রিকে সেভিয়াকে ৫-২ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই ছিল বার্সার আধিপত্য। ৯ মিনিটে হোয়াও কানসেলোকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা, যা থেকে প্রথম গোল করেন রাফিনহা। ১২ মিনিট পর আবারও পেনাল্টি পায় তারা, এবারও সফল রাফিনহা। ৩৮ মিনিটে দানি অলমোর দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ হয়। বিরতির আগে সেভিয়ার ওসো এক গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আবারও জ্বলে ওঠে বার্সা। ৫১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা এবং ৬০ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন কানসেলো। এই জয়ে ১০ ম্যাচ বাকি থাকতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে লিভারপুল। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শীর্ষ চারে ফেরার লড়াইয়ে পিছিয়ে পড়ল অলরেডরা।

ম্যাচের ১৮ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের ফ্রি-কিক থেকে লিভারপুল এগিয়ে গেলেও পুরো ম্যাচে তারা খুব একটা আত্মবিশ্বাসী ছিল না। ফলে একের পর এক আক্রমণ চালিয়ে যায় টটেনহ্যাম। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে রিচার্লিসনের নিচু শটে গোল হজম করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। এই ড্রয়ের ফলে চেলসিকে পেছনে ফেলে লিভারপুল পঞ্চম স্থানে উঠলেও শীর্ষ চারের সমীকরণ কঠিন হয়ে গেল। আর টানা পাঁচ হারের পর মূল্যবান এক পয়েন্ট পেল টটেনহ্যাম।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্দা গুলের অবিশ্বাস্ব গোল, রিয়ালের বড় জয়
আর্দা গুলের অবিশ্বাস্ব গোল, রিয়ালের বড় জয়
নারী ক্রিকেটারদের জন্য বিসিবির নতুন টুর্নামেন্ট
নারী ক্রিকেটারদের জন্য বিসিবির নতুন টুর্নামেন্ট
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই