ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়ার এই অবস্থা সচেতন না হলে সড়ক ও জলপথে দুর্ভোগ সৃষ্টি করতে পারে বলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩ মিনিটে। আবহাওয়া অফিস সবাইকে অপ্রত্যাশিত ঝড় বা বজ্রবৃষ্টিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
ভিওডি বাংলা/জা







